শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

রামেকে করোনায় আরও ৭ জনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৭ জুন, ২০২১
  • ১৬৫ বার

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও সাতজনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এদিকে রাজশাহীতে আক্রান্ত শনাক্তের হারও প্রায় অর্ধেকে। এই সময়ে পরীক্ষা বিবেচনায় শনাক্ত হার ছিল ৪৩.৯৭ শতাংশ।

রামেকে মারা যাওয়া সাতজনের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের তিনজন রয়েছেন। এছাড়া রাজশাহী, নওগাঁ, নাটোর ও পাবনার রয়েছেন একজন করে। এসময় করোনা নিয়ে নতুন করে ভর্তি হয়েছেন ২০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন। সবমিলে বর্তমানে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি রয়েছেন ২৩২ জন। আর আইসিইউতে রয়েছেন ১৮ জন।

এ বিষয়ে রামেক হাসপাতাল পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গতকালের চেয়ে রোগী একটু কমেছে। গতকাল নতুন ৩০ জন ভর্তি হওয়ার পর মোট রোগী ছিল ২৩৫ জন।

গতকাল রোববার রাজশাহীর দুটি ল্যাবে ৪৭৭টি নমুনা পরীক্ষায় ২৯টি ইনভ্যালিড হয় এবং ১৯৭ জনের করোনা পজিটিভ ধরা পড়ে। এ হিসেবে রোববার বিভাগটিতে করোনা শনাক্ত হওয়ার হার ছিল ৪৩ দশমিক ৯৭ শতাংশ।

প্রসঙ্গত, করোনাভাইরাস সংক্রমণ মোকাবিলায় পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আজ বিকেল ৫টা থেকে ভোর ৬টা পর্যন্ত শুরু হচ্ছে কঠোর বিধিনিষেধ। এসময় সব দোকানপাট ও মানুষের চলাফেরা বন্ধ থাকবে। কেউ অকারণে বের হলে তার বিরুদ্ধে নেওয়া হবে আইনগত ব্যবস্থা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com