শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

করোনায় ৮ মাস বয়সী শিশুর মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ১৭১ বার

নওগাঁর সাপাহারে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। তবে মারা যাওয়ার পর শিশুটির করোনা শনাক্ত হয়। ফলে শিশুটির পরিবারের সদস্যদেরও করোনা পরীক্ষা করা হবে বলেও জানিয়েছেন সাপাহার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুহুল আমিন।

খোঁজ নিয়ে জানা যায়, গত ২ জুন সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই শিশু মারা যায়। এক সপ্তাহ পর গতকাল বুধবার নমুনা পরীক্ষার রিপোর্ট এলে তার করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়।

এ বিষয়ে ডা. রুহুল আমিন জানান, গত ৩১ মে সকাল ৭টার দিকে সাপাহার থানার এক নারী পুলিশ সদস্য তার ৮ মাস বয়সী ডায়রিয়া আক্রান্ত ছেলেকে হাসপাতালে আনেন। ২ জুন শিশুটি মারা যায়।

তিনি আরও জানান, বাচ্চাটির আকস্মিক মৃত্যুর কারণ নিয়ে সংশয় দেখা দিলে হাসপাতাল কর্তৃপক্ষ তার নমুনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠায়। গতকাল বুধবার শিশুটির করোনা পজিটিভ রিপোর্ট আসে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com