শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

স্ত্রীর সাথে অভিমানে নিজের পুরুষাঙ্গ কাটলেন স্বামী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ১৬৯ বার

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় স্ত্রীর ওপর রাগ ও অভিমান করে নিজের পুরুষাঙ্গ কেটে ফেলেছেন এক স্বামী। বুধবার রাত ৮টার দিকে নিজের পুরুষাঙ্গ কাটেন মুনতাজ আলী (৫২)। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

পরে অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে মুনতাজ আলী জানান, তার বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ যে তিনি পাশের বাড়ির এক নারীর সাথে শারীরিক সম্পর্ক করেছেন। বুধবার সকালে এ অভিযোগের পর তিনি পবিত্র কুরআন শরীফ নিয়ে এমন কাজ করেননি বলে জানালেও তার স্ত্রী তাকে বিশ্বাস করেননি। এই অভিমানে রাত ৮টার দিকে নিজ ঘরে দা দিয়ে নিজের পুরুষাঙ্গ কাটেন তিনি।

এ দিকে গুরুতর অসুস্থ অবস্থায় মুনতাজ আলীকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে স্ত্রীকে অনুতপ্ত অবস্থায় পাশে থাকতে দেখা গেছে। বর্তমানে তাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, বিষয়টি শুনেছি। তবে কোনো অভিযোগ পাইনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com