শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

কোভ্যাক্স থেকে ১০ লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ জুন, ২০২১
  • ২৮৬ বার

কোভাক্সের অধীনে বাংলাদেশকে ১০ লাখ ৮০০ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র। আজ শুক্রবার দুপুরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র থেকে ১০ লাখ ৮০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাচ্ছি। এই টিকার চালান শিগগির বাংলাদেশে আসবে।’

এর আগে গতকাল বৃহস্পতিবার এ কে আব্দুল মোমেন বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে মোট টিকার ৯৯.৭ শতাংশ আছে ধনী দেশের কাছে। মাত্র ০.৩ শতাংশ গরিব দেশগুলোর কাছে। এজন্য হাহাকার এবং কেউ পাচ্ছে না।’ যুক্তরাষ্ট্রকে টিকার জন্য অনুরোধ করা হয়েছে উল্লেখ করে বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের দেশে প্রায় ১৫ লাখ মানুষ প্রথম ডোজ নিয়েছেন। টিকা না পেলে তারা দ্বিতীয় ডোজ নিতে পারছেন না। আমরা জরুরিভিত্তিতে তাদের (যুক্তরাষ্ট্র) কাছে টিকা চেয়েছি।’

এর মধ্যে বাংলাদেশের সমস্যার বিষয়ে এক হাজার ৬৫৪ জন বাংলাদেশি-আমেরিকান হোয়াইট হাউসে একটি পিটিশন করেছেন বলে গতকাল উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, এ ব্যাপারে আমেরিকানদের বক্তব্য হলো- বাংলাদেশে এই রোগের প্রভাব কম এবং সেজন্য তারা আমাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করছে না।

এদিকে গতকালই গুলশানে এক অনুষ্ঠানে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার বলেন, ‘যুক্তরাষ্ট্র কোভ্যাক্সের আওতায় বিভিন্ন দেশে যে টিকা দিচ্ছে, তাতে অগ্রাধিকারের তালিকায় আছে বাংলাদেশ। শিগগিরই যুক্তরাষ্ট্রের উপহারের এ টিকা বাংলাদেশে আসবে।’

এদিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যুক্তরাষ্ট্র জানিয়েছে, আমাদেরকে টিকা দেবে, তবে কবে দেবে সেটি এখনো বলেনি। তারা আস্ট্রাজেনেকা ও অন্যান্য টিকা কোভ্যাক্সের অধীনে দেবে।’ তবে আজ ‍শুক্রবার কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্র থেকে টিকা শিগগিরই আসার কথা জানালেন পররাষ্ট্রমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com