বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

চার ম্যাচ নিষিদ্ধ সাকিব

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১২ জুন, ২০২১
  • ২১৩ বার

মাঠে আম্পায়ারের সঙ্গে বিতর্কিত কাণ্ড ঘটিয়ে চার ম্যাচের জন্য নিষেধাজ্ঞার মুখে পড়েছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক সাকিব আল হাসান। মূলত ম্যাচের দায়িত্বে থাকা আম্পায়ার্সদের রিপোর্টের ভিত্তিতে এই শাস্তি দেওয়া হয়েছে।

আজ শনিবার বিকেলে এ খবর নিশ্চিত করেছেন মোহামেডান ক্রিকেট কমিটির চেয়ারম্যান। মূলত সাকিবের বিরুদ্ধে আচরণবিধির ‘লেভেল থ্রি’ ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। এতে মোহামেডান অধিনায়ককে বড় বিপদে পড়তে হচ্ছে।

এর আগে গতকাল শুক্রবার মিরপুরে আবাহনী-মোহামেডান ম্যাচে ঘটনার সূত্রপাত হয়। শুরুতে এলবিডব্লিউ নিয়ে আম্পায়ারের ওপর অসন্তোষ জানিয়ে স্ট্যাম্পে লাথি মারেন সাকিব। এখানেই শেষ না, বৃষ্টির কারণে ৬ ওভারের এক বল বাকি থাকতে ম্যাচ বন্ধ রাখার ডাক দিলে তিনটি স্ট্যাম্পও তুলে আছাড় মারেন সাকিব। এরপর আবার ড্রেসিংরুমে যাওয়ার পর আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজনের সঙ্গেও হয় বাক-বিতণ্ডা হয় সাকিবের।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com