সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় শনাক্ত বেড়ে প্রায় ৪৯ শতাংশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ জুন, ২০২১
  • ১৮২ বার

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার বেড়ে প্রায় ৪৯ শতাংশে দাঁড়িয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় এই হার ছিল ৪৭ দশমিক ৩১ শতাংশ।

একই সময়ে সাতক্ষীরায় করোনা পজিটিভ হয়ে তিন জন মারা গেছেন। এ পর্যন্ত জেলায় করোনা শনাক্ত হয়ে ৫৬ জন মারা গেছেন। জেলায় এ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ২৮৪ জন।

আজ মঙ্গলবার জেলার সিভিল সার্জন কার্যালয় ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে এই তথ্য জানা গেছে। জানা যায়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৮৬ জনের নমুনা পরীক্ষা করে ৯১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৮ দশমিক ৯৩ শতাংশ।

জেলায় বর্তমানে করোনা পজিটিভ রোগীর সংখ্যা ৭৪১ জন। এর মধ্যে ৭০৩ জন বাসায় চিকিৎসা নিচ্ছেন এবং ৩৮ জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com