বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলার সম্ভাব্য হুমকির ভিত্তি নেই : র‍্যাব কক্সবাজার মেরিন ড্রাইভ প্রকল্পের গাছ না কাটার নির্দেশ প্রধানমন্ত্রীর সচিবালয়ে দর্শনার্থীদের প্রবেশে নতুন নিয়ম সংসদে দুর্নীতির অভিযোগের প্রমাণ চাইলেন নাহিদ রূপপুরে জ্বালানি লোডিং শুরু’ পারমানবিক শক্তি ব্যবহারকারীর আন্তর্জাতিক তালিকায় বাংলাদেশ ইরান হরমুজ খুলে দিতে অনুরোধ করেছে, দাবি ট্রাম্পের মূল বেতনের সমপরিমাণ উৎসাহ ভাতা পাওয়ার সুযোগ ব্যাংকারদের নিউমার্কেট এলাকায় গুলিতে এক ব্যক্তি নিহত পাচারকালে ট্রাকসহ ৪২২ বস্তা সরকারি চাল জব্দ মমতাকে জেতাতে ‘নকল আঙুল’ কিনেছে তৃণমূল, অভিযোগ শুভেন্দুর

উদ্ধারের পর থানায় ডাক, ফের ‘আত্মগোপনে’ ত্ব-হার সঙ্গী ফিরোজ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ১৬৯ বার

‘ব্যক্তিগত কারণে’ গাইবান্ধার ত্রিমোহনী এলাকায় বন্ধু শিহাবের বাসায় আত্মগোপনে ছিলেন আলোচিত ধর্মীয় বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনান। তার সঙ্গীরাও সেখানে ছিলেন। তাদের মধ্যে একজন বগুড়ার শিবগঞ্জ উপজেলার বাসিন্দা মোহাম্মদ ফিরোজ আলম। ত্ব-হার সঙ্গে আজ শুক্রবার ভোরে তিনিও উদ্ধার হন। তবে, ফের ‘আত্মগোপনে’ গেছেন তিনি।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ফিরোজকে সন্ধ্যায় থানায় আসার জন্য বলা হলেও তিনি আত্মগোপন করেছেন।’

মোহাম্মদ ফিরোজ আলম উপজেলার কিচক ইউনিয়নের ছাতিয়ানপাড়ার বাসিন্দা। তার বাবার নাম আনিছুর রহমান। ওসি বলেন, ‘ফিরোজ নিখোঁজ হওয়ার পর শিবগঞ্জ থানায় গত ১৪ জুন তার বাবা আনিছুর রহমান একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। শিবগঞ্জের মোকামতলা এলাকায় কোনো এক আত্মীয়ের বাড়িতে ছিলেন তিনি। শুক্রবার সকালে খোঁজ পাওয়ার পর তাকে থানায় ডাকা হয় বিষয়টি জানান জন্য। কিন্তু তিনি থানায় না এসে সেখান থেকেই আত্মগোপন করেছেন।’

ওসি আরও বলেন, ‘ফিরোজ আহলে হাদিসের অনুসারী ছিলেন। মতাদর্শগত বিষয়ে তার সঙ্গে হয়তো ত্ব-হার মিল ছিল। পার্বতীপুরের ইউনাইটেড এজেন্ট ব্যাংকিংয়ের শাখায় চাকরি করতেন তিনি। সেখান থেকে চাকরি ছেড়ে দেন এক বছর আগে। এরপর থেকে তিনি রংপুর-দিনাজপুরের বিভিন্ন এলাকায় যাওয়া-আসা করতেন। এখন তিনি আর কোনো কাজ করেন না। এর পরের বিষয় আমাদের কাছে জানা নেই। তিনভাই বোনের মধ্যে ফিরোজ বড়।’

ওসি সিরাজুল ইসলাম আরও বলেন, ‘ফিরোজের বাবা ভুল তথ্য দিয়ে থানায় জিডি করেছিলেন। তিনি রংপুরে মিসিং হলেও তার বাবা জিডিতে শিবগঞ্জের কথা লিখিছেন। এই বিষয়টি জানান জন্যই ফিরোজকে তার বাবাসহ থানায় ডাকা হয়েছিল।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com