শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

বঙ্গোপসাগরে ট্রলার ডুবি : উদ্ধার ২১, নিখোঁজ ৩ জেলে

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ জুন, ২০২১
  • ১৫৯ বার

পাথরঘাটা থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে বঙ্গোপসাগরে ২৪ জেলেসহ এফবি বিলকিস নামে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। কোস্টগার্ডের দীর্ঘ চার ঘণ্টার প্রচেষ্টায় ২১ জেলেকে উদ্ধার করা হয়েছে। তবে এখনো আরও তিন জেলে নিখোঁজ রয়েছেন। আজ শুক্রবার বিকেল ৫টার দিকে জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি মোস্তফা গোলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সকাল ছয়টার দিকে বঙ্গোপসাগরের গভীর অংশে জেলেরা ট্রলারে করে মাছ ধরতে যাওয়ার পর এ ঘটনা ঘটে। বাংলাদেশ কোস্টগার্ডের দক্ষিণ জোনের পাথরঘাটা স্টেশনের সদস্যরা দুপুরে উদ্ধারের জন্য গভীর সাগরে রওনা হয়েছে বলেও জানান গোলাম চৌধুরী।

গোলাম মোস্তফা চৌধুরী বলেন, পাথরঘাটা থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে এফবি বিলকিস নামে ট্রলারের জেলেরা মাছ ধরছিল এমন সময় হঠাৎ প্রচণ্ড ঝড়ে ঢেউয়ের তোড়ে টলারটি ডুবে যায়।

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কমান্ডার লেফটেনেন্ট ফাহিম শাহরিয়ার বলেন, ‘ট্রলার ও জেলে ডুবে যাওয়ার খবর পাওয়া মাত্রই আমাদের ফোর্স উদ্ধারের জন্য সাগরের গেছে। আশা করছি ছেলেদের উদ্ধারে সক্ষম হবো।’

গভীর সমুদ্রে ৬৫ দিনের মৎস্য অবরোধ চলাকালে কীভাবে গভীর সমুদ্রে ওই মাছধরার ট্রলারটি যেতে পারলো, এমন প্রশ্নের জবাবে কোস্ট গার্ড কমান্ডার জানান তাদের চোখ ফাঁকি দিয়ে অসাধু জেলে বঙ্গোপসাগরে মাছ ধরছে। তবে তাদের টহল জোরদার রয়েছে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com