শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

বগুড়ায় এক সপ্তাহের কঠোর লকডাউন, বন্ধ যান চলাচল ও দোকান

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৯ জুন, ২০২১
  • ১৫৪ বার

করোনাভাইরাসের সংক্রমণে বেড়ে যাওয়ায় বগুড়া পৌরসভা এলাকায় আজ শনিবার রাত ১২টা থেকে কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক জানান, উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় করোনা সংক্রমণ ও মৃত্যুহার বেড়ে গেছে। পাশাপাশি বগুড়ার সদর উপজেলাসহ বিভিন্ন স্থানে করোনা সংক্রমণ বাড়েছে। জেলার গ্রামগুলোতেও করোনা সংক্রমণের হার ঊর্ধ্বমুখী। এ অবস্থায় আজ শনিবার মধ্যরাত থেকে বগুড়া পৌরসভা এলাকায় সাতদিনের জন্য কঠোর লকডাউন কার্যকর করার ঘোষণা দেওয়া হয়েছে।

শনিবার সকালেই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে বলে জানিয়ে জেলা প্রশাসক বলেন, ‘লকডাউন চলাকালীন পৌরসভা এলাকায় দূরপাল্লার যানসহ জেলার অভ্যন্তরীণ যাননবহনও প্রবেশ করতে দেওয়া হবে না। এ ছাড়াও পৌরসভা এলাকা থেকে কোনো যানবাহন বের হতে পারবে না। অর্থাৎ সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে। বন্ধ থাকবে দোকানপাটও।’

করোনা সংক্রমণ রোধে জেলা প্রশাসনের এক বিজ্ঞপ্তিতে বগুড়ায় সন্ধ্যা সাড়ে ৭ টার পর দোকান পাট বন্ধ করার ঘোষণা অনেক আগেই থেকেই ছিল। এরপর গতকাল শুক্রবার নতুন করে কঠোর লকডাইনের ঘোষণা দেওয়া হয়েছে জেলাটিতে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com