বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

দিনের আলোতেও অন্ধকার দেখে বিএনপি : কাদের

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২০ জুন, ২০২১
  • ১৮৫ বার

দিনের আলোতেও বিএনপি অন্ধকার দেখে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি সরকারের উন্নয়ন দেখতে পায় না। দিনের আলোতেও অন্ধকার দেখে তারা। এতো উন্নয়নের কারণেই তাদের গাত্রদাহ শুরু হয়েছে।

রোববার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে ঢাকা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলনে সাড়া দেবে না জনগণ। তারা জনগণের জন্য কিছুই করেনি। বিএনপি মানুষের ভাগ্যেন্নয়ন চায় না। তারা নিজেদের পকেট ভারি করতে চায়। লুটপাটতন্ত্রের মূল হোতা বিএনপি।

অপকর্মের জন্য বিএনপি আমলে তাদের নেতাদের কোনো বিচারের মুখোমুখি হতে হতো না উল্লেখ করে তিনি বলেন, অক্ষরে অক্ষরে সব সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে নেতাদের প্রতি আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, দুর্নীতি ও অপকর্মের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। সেতুমন্ত্রী বলেন, যারা পেছন থেকে দেশকে টেনে ধরতে চায়, তারা চিরকালই জনবিচ্ছিন্ন থাকবে। বিএনপি নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করতে চায় মন্তব্য করে তিনি আরও বলেন, ১৫ আগস্টের কুশিলব ছিলেন জিয়াউর রহমান। জিয়াউর রহমান নিজ কর্মের কারণেই ইতিহাসের কাঠগড়ায়।

দলের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দলের মধ্যে কোনো বিশৃঙ্খলা সহ্য করা হবে না। চিহ্নিত অপরাধী, চাঁদাবাজ, সাম্প্রদায়িক অপশক্তি ও বিতর্কিত ব্যক্তিদের কোনো অবস্থাতেই দলে টানা যাবে না। ত্যাগীদের মূল্যায়ন করতে হবে।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে সুদৃঢ় ঐক্য ফিরিয়ে আনতে হবে বলে সবাইকে আহ্বান জানান।

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বর্ধিত সভায় উপস্থিত থেকে নেতাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com