শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন

প্রাইমব্যাংক এর পরিচালক মিসেস মেরিনা ইয়াসমিন চৌধুরীর ইন্তেকাল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২০ জুন, ২০২১
  • ১৬৯ বার

আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে জানাচ্ছি যে, প্রাইম ব্যাংক লিমিটেড এর স্পন্সর ডিরেক্টর ও ইস্টকোস্ট গ্রুপ এর ভাইস চেয়ারপারসন মিসেস মেরিনা ইয়াসমিন চৌধুরী গতকাল রোববার ঢাকার স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলেহি রাজিউন)। তিনি দেশের বিশিষ্ট শিল্পপতি আজম জে চৌধুরীর স্ত্রী এবং প্রাইম ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান তানজিল চৌধুরীর মা।

প্রাইম ব্যাংক পরিবারের পক্ষ থেকে বলা হয়, এই গুণী ও শ্রদ্ধাভাজন অভিভাবকের ইন্তেকালে পুরো প্রাইম ব্যাংক পরিবার গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন প্রাইম ব্যাংক এর জন্য এক অনুপ্রেরণীয় ব্যক্তিত্ব। তিনি দীর্ঘ সময় সুদূরপ্রসারী দিকনির্দেশনার মাধ্যমে ব্যাংকের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আমরা তার রুহের মাগফেরাত কামনা করি ও তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com