শনিবার, ২০ জুন ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

খুলনায় একদিনে ২৩ মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২৫ জুন, ২০২১
  • ১৬৫ বার

খুলনা বিভাগে করোনাভাইরাস ভয়াবহ রূপ নিয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভাগজুড়ে আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ১৩২২ জন। মোট শনাক্তের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। এর আগে গত ১৮ জুন সর্বোচ্চ ১০৩৩ জনের করোনা শনাক্ত হয়।

খুলনা বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক রাশেদা সুলতানা আজ শুক্রবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে কুষ্টিয়ায় ৭ জন, খুলনায় ৫ জন, যশোরে ৫ জন, ঝিনাইদহে ২ জন, চুয়াডাঙ্গার একজন, সাতক্ষীরার একজন, বাগেরহাটের একজন এবং মেহেরপুরের একজনের মৃত্যু হয়েছে।

করোনা সংক্রমণের শুরু থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছে ৫০ হাজার ১১৭ জন। আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩৯ জনে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৫ হাজার ৯২২ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের জেলাভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, খুলনায় ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছে ৩৩২ জন। জেলায় এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ১৪ হাজার ১৬১ জনের। মারা গেছে ২৩৩ জন এবং সুস্থ হয়েছে ১০ হাজার ৩৪৯ জন।

বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭৩ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৮৬৭ জনের। আক্রান্ত হয়ে মারা গেছে ৭৪ জন এবং সুস্থ হয়েছে ২ হাজার ৩৮ জন। সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৪৮ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ১৭৭ জন এবং মারা গেছে ৬৬ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ হাজার ২৩২ জন।

যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ৩৭০ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১০ হাজার ৭২০ জনের। এ সময় মারা গেছে ১২৪ জন এবং সুস্থ হয়েছে ৬ হাজার ৮৮৯ জন। গত ২৪ ঘণ্টায় নড়াইলে নতুন করে শনাক্ত হয়েছে ৩৮ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৪৬১ জন। মোট মারা গেছে ৩৬ জন এবং সুস্থ হয়েছে ১ হাজার ৯২৯ জন।

মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৪৩৬ জনের। এ সময় মারা গেছে ২৫ জন এবং সুস্থ হয়েছে ১ হাজার ২৩৫ জন। ঝিনাইদহে নতুন করে শনাক্ত হয়েছে ১৭৯ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৮৯০ জন। এ সময় মারা গেছেন ৮০ জন এবং সুস্থ হয়েছে ২ হাজার ৯৩৯ জন।

গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় নতুন করে শনাক্ত হয়েছে ১১১ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৯১২ জন। এ সময় মারা গেছে ১৮০ জন এবং সুস্থ হয়েছে ৫ হাজার ২২২ জন। চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছে ১১৬ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ২ হাজার ৯৫৩ জনের। এ সময় মারা গেছে ৮২ জন এবং সুস্থ হয়েছে ২ হাজার ৪৯ জন। মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছে ৪৫ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ১ হাজার ৫৪০ জন। আক্রান্ত হয়ে মোট মারা গেছে ৩৯ জন এবং সুস্থ হয়েছে ১ হাজার ৪০ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com