শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

ইরান মোকাবেলায় নতুন করে সেনা মোতায়েন করবে যুক্তরাষ্ট্র

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯
  • ৪২৩ বার

যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার বলেছে, ইরানের মোকাবেলায় নতুন করে সেনা মোতায়েনের কথা বিবেচনা করছে। মধ্যপ্রাচ্যের ওই এলাকায় ৫ হাজার থেকে ৭ হাজার সৈন্য মোতায়েন করা হতে পারে।

আন্ডার সেক্রেটারি অব ডিফেন্স ফর পলিসি জন রুড কংগ্রেসের সামনে বলেন, ‘যুক্তরাষ্ট্র উদ্বেগের সঙ্গে ইরানের আচরণের প্রতি লক্ষ্য রাখছে।’

রুড সিনেটের আর্মড সার্ভিসেস কমিটিকে বলেন, আমরা অব্যাহতভাবে হুমকির পরিস্থিতির প্রতি লক্ষ্য রাখছি এবং দ্রুত সৈন্য মোতায়েনের সক্ষমতা আমাদের রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা এএফপিকে বলেন, প্রতিরক্ষা মন্ত্রী মার্ক এসপার মধ্যপ্রাচ্যে ৫ হাজার থেকে ৭ হাজার সৈন্য মোতায়েনের পরিকল্পনা বিবেচনা করছেন।

এই কর্মকর্তা কোথায় সৈন্য পাঠানো হবে এবং এর সময়সূচি সম্পর্কে নিশ্চিত করেননি। তবে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের স্বার্থে ইরান সম্পৃক্ত গ্রুপের হামলার প্রেক্ষিতে ঝুঁকিপূর্ণ এলাকায় সৈন্য মোতায়েন করা হবে।

রুড কংগ্রেসে এক প্রশ্নের জবাবে ওয়াল স্ট্রিট জার্নালের প্রকাশিত রিপোর্ট নাকোচ করেন। এই রিপোর্টে বলা হয়েছে যুক্তরাষ্ট্র নতুন করে ১৪ হাজার সৈন্য মোতায়েনের কথা ভাবছে, এই সংখ্যা গত ছয় মাসে মোতায়েনের করা সৈন্য সংখ্যার সমান। বাসস।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com