শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে একদিনে সর্বোচ্চ ১৪ মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ১৭৫ বার

ময়মনসিংহে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর মৃত্যুর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে সাতজন করোনা পজিটিভসহ ১৪ জন রোগী মারা গেছেন। এটি একদিনে হাসপাতালে সর্বোচ্চ মৃত্যুর ঘটনা। এরআগে, ১ জুলাই সর্বোচ্চ আটজনের মৃত্যুর তথ্য জানানো হয়েছিল।

১৪ জন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি জানিয়েছেন, করোনা আক্রান্ত হয়ে জামালপুর ও ময়মনসিংহের দুইজন করে এবং শেরপুর, নেত্রকোণা ও গাজীপুরের একজন করে রোগী মারা গেছেন। এছাড়া উপসর্গ নিয়ে ময়মনসিংহের পাঁচজন, শেরপুর ও যশোরের একজন করে রোগী মারা গেছেন।

ডা. মহিউদ্দিন খান মুন আরও জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৩ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালের ২১০ শয্যার বিপরীতে করোনা ইউনিটে ২৩৮ জন এবং আইসিইউ ১৩ শয্যার বিপরীতে ১৩ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। এছাড়া ২৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এদিকে জেলার সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৬২১টি নমুনা পরীক্ষায় ১৪৭ জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। বর্তমানে করোনা শনাক্ত ব্যক্তির সংখ্যা হচ্ছে আট হাজার ১৮২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন সাত হাজার ২০৬ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com