শনিবার, ১৩ জুন ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ আসামে ভারতীয় বিমানবাহিনীর এএন-৩২ উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৫ বাঙালি পরিচয়ে সীমান্তের ওপারের কারও সার্টিফিকেটের প্রয়োজন নেই: তথ্যমন্ত্রী বাজেটে ছাড়, বাজারে স্বস্তির অপেক্ষায় ভোক্তা ‘পাতলী খাল’ পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ভারতে করোনায় মৃত্যু ৪ লাখ ছাড়াল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ২ জুলাই, ২০২১
  • ৩১২ বার

ভারতে করোনায় আক্রান্ত বা কোভিড-১৯ রোগীদের মধ্যে মৃত্যু চার লাখ ছাড়িয়ে গেছে। আর আক্রান্ত সংখ্যা তিন কোটি ছাড়িয়েছে আরো কয়েক দিন আগে। শুক্রবার সকাল পর্যন্ত দেশটিতে নতুন করে এক দিনে ৪৬ হাজার ৬১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ সময় মৃত্যু হয়েছে ৮৫৩ জনের। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার এ তথ্য জানিয়েছে।

ভারতের স্বাস্থ্য মন্ত্রাণলয় ও ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, ভারতে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন কোটি চার লাখ ৫৮ হাজার ২৫১ জন। আর করোনায় এ পর্যন্ত দেশটিতে মোট মৃত্যু হয়েছে চার লাখ ৩১২ জন। শুক্রবার মৃত্যুর সংখ্যা চার লাখ অতিক্রম করে। আর ২২ জুন আক্রান্তের সংখ্যা তিন কোটি ছাড়ায়।

স্বাস্থ্য মন্ত্রাণলয়ের ভাষ্য অনুযায়ী, দেশটিতে করোনা আক্রান্তদের সুস্থ হওয়ার হার ৯৭ ভাগ। এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে দুই কোটি ৯৫ লাখ ৪৮ হাজার ৩০২ জন।

বর্তমানে ভারতে করোনার সক্রিয় রোগীর সংখ্যা পাঁচ লাখ নয় হাজার ৬৩৭ জন।

সূত্র : ওয়ার্ল্ডোমিটার ও আনন্দবাজার পত্রিকা

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com