রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

মোবাইল ফোন কিনে না দেওয়ায় স্কুলছাত্রীর আত্মহত্যা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ১৭০ বার

পিরোজপুরের ইন্দুরকানীতে মোবাইল ফোন কিনে না দেওয়ার অভিমানে এক স্কুলছাত্রী গলায় ওড়না প্যাঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে। আজ শনিবার সকালে উপজেলার বালিপাড়ার বটতলা গ্রামের আবুল কালাম হাওলাদারের ঘর থেকে তার মেয়ে মারজিয়া আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, উপজেলার সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মারজিয়া আক্তার। গত বেশ কিছুদিন ধরে অনলাইনে ক্লাস করার জন্য স্মার্ট ফোন কিনে দিতে পরিবারের উপর চাপ দিতে থাকে মারজিয়া। কিন্তু ফোন কিনে না দেওয়ায় অভিমানে নিজ শয়নকক্ষের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, লাশ উদ্ধার করে একটি অপমৃত্যু মামলা থানায় রুজু করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com