শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

রাজশাহী মেডিকেলে ২৪ ঘণ্টায় আরও ১৩ মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৩ জুলাই, ২০২১
  • ১৬২ বার

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে পাঁচজন ও উপসর্গে আটজন মারা গেছেন।
আজ শনিবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত রামেক হাসপাতাল করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে ১৩ জন মারা গেছেন। এর মধ্যে পুরুষ নয়জন ও নারী চারজন। মৃতদের অধিকাংশের বয়স ৩৫-৬৫ বছরের মধ্যে।’
ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, ‘মৃতদের মধ্যে রাজশাহীর সাতজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের তিনজন, নওগাঁর একজন ও পাবনার একজন। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে রাজশাহীর দুইজন, নাটোরের দুইজন ও পাবনার একজন মারা গেছেন। অন্যদিকে উপসর্গে রাজশাহীর পাঁচজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের একজন ও নওগাঁর একজন মারা গেছেন। মৃতদের স্বাস্থ্যবিধি মেনে দাফন করার নির্দেশনা দেয়া হয়েছে।’
রামেক পরিচালক বলেন, ‘গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ৬১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪ জন। রামেকে করোনা আক্রান্ত হয়ে ২১৫ জন ও উপসর্গ নিয়ে ২৬৩ জন ভর্তি রয়েছেন।’
‘গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৩৮ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। অন্যদিকে মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ৩৬৬ জনের নমুনা পরীক্ষায় ১১১ জন করোনা পজিটিভ রিপোর্ট আসে। দুই ল্যাবের টেস্টে মোট ৫৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৪৯ জনের করোনা পজিটিভ রেজাল্ট আসে’, যোগ করেন শামীম ইয়াজদানী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com