শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

করোনায় আক্রান্ত চাঁদপুরের ১৭ পুলিশ সদস্য

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৪ জুলাই, ২০২১
  • ১৬১ বার

চাঁদপুরে জেলা পুলিশের ১৭ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। গতকাল শনিবার দুপুর পর্যন্ত পাওয়া রিপোর্টে তাদের করোনা পজেটিভ আসে। চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ও করোনা ফোকাল পারসন ড. সুজাউদ্দৌলা রুবেল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, পুলিশ সুপার কার্যালয়ে ১৪ জন এবং পুলিশ লাইনে অবস্থানরত ৩ জনসহ জেলা পুলিশের ১৭ সদস্যের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। এছাড়া সকালে থেকে এ পর্যন্ত ৮৮ জনের রিপোর্ট হাতে এসেছে। যার মধ্যে ৪৭ জন পুলিশ সদস্যের নমুনা ছিল।

এদিকে কঠোর লকডাউন বাস্তবায়নে জেলা পুলিশের পাশাপাশি মাঠে কাজ করছে সেনাবাহিনী ও বিজিবি। শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো, সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে জেলা প্রশাসন।

প্রসঙ্গত, মহামারি করোনা পরিস্থিতিতে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ও চিকিৎসদের মতো পুলিশের সদস্যরাও তাদের জীবন বাজি রেখে মানুষদের নিরাপত্তা দিয়ে যাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com