শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

বানিয়াচংয়ে কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেফতার

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯
  • ৪০৮ বার

হবিগঞ্জের বানিয়াচংয়ে কিশোরী ধর্ষণ মামলার এক আসামি গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং থানার ওসি (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা প্রজিত কুমারের নেতৃত্বে শুটকী নদীর তীর থেকে ধর্ষণ মামলার প্রধান আসামি উজ্জ্বল মিয়াকে (৩০) গ্রেফতার করা হয়।

বানিয়াচং থানা ও মামলার বিবরনে জানা যায়, গত ৩ আগস্ট বানিয়াচং উপজেলার ৭নম্বর বড়ইউড়ি ইউনিয়নের বড়ইউড়ি গ্রামের এক কিশোরী উজ্জ্বল মিয়াসহ তিনজন মিলে ধর্ষণ করে। অন্য দুই ধর্ষক মুহিত মিয়া ও রাধিক মিয়া প্রভাবশালী হওয়ায় বড়ইউড়ি গ্রামের কতিপয় মাতবর মিলে ধর্ষিতার বাবা-মায়ের অনুপস্থিতিতে চাচাকে বাদী করে পরদিন শুধূ উজ্জ্বল মিয়াকে আসামি করে বানিয়াচং থানায় একটি মামলা দায়ের করে । পরবর্তীতে ধর্ষিতা কিশোরীর বাবা গত ১৯ আগস্ট হবিগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালতে মামলা দায়ের করেন।

ধর্ষিতা কিশোরীর বাবা এ প্রতিবেদকের নিকট কান্নাজড়িত কন্ঠে জানান আমি খুবই অসহায় এক বাবা। আমি আমার পরিবার নিয়ে জীবিকার তাগিদে চট্রগ্রামে গার্মেন্ট কারখানায় দিনমুজুরি করি। ধর্ষক ও আমার গ্রামের লোকজন আমার মান-ইজ্জত নিয়ে খেলা করছে।
কিন্তু থানায় পুলিশ ও আসামি ধরে না। মামলার এতদিন পর একজন মাত্র আসামি ধরছে। প্রভাবশালী আসাামদেরকে ধরছে না। তারা আসামিদের সাথে থানায় বসে চা নাস্তা খায়।

এ ব্যাপারে বানিয়াচং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জন কুমার সামন্ত আসামি উজ্জ্বলকে গ্রেফতার করার বিষয়টি স্বীকার করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com