শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

খুলনায় চার হাসপাতালে করোনা ও করোনা উপসর্গে আরও ১৭ মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ১৫৯ বার

খুলনায় গত ২৪ ঘণ্টায় করোনা ও করোনা উপসর্গে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকাল ৮টা থেকে আজ সোমবার সকাল ৮টা পর্যন্ত চার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মারা যাওয়াদের মধ্যে করোনায় ১২ জন ও উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে ১০ জন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে দুইজন, আবু নাসের হাসপাতালে একজন ও বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চারজনের মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন- খুলনা মহানগরীর সোনাডাঙ্গা এলাকার হাবিবুর (৮০), রাফেজা (৫৮), সুভাস (৮২), পাইকগাছার আ. রউফ (৪৫) ও যশোরের কেশবপুরের আ. জলিল খান (৫২, নগরীর টুটপাড়ার মো. আব্দুল্লাহ (৭৭), খালিশপুর মুজগুন্নি এলাকার মোশারফ হোসেন (৬৮), বাগেরহাটের ফকিরহাট উপজেলার সরদার মো. আলী (৬৫) ও চিতলমারী গোয়ালিয়া এলাকার পুষ্প রানী বালা (৮১), বটিয়াঘাটা উপজেলার হায়দার (৭৫) ও যোগীপোলের মমতাজ (৬০) ও নগরীর নিরালা এলাকার ওয়াহিদুজ্জামান (৬৬)।

এ বিষয়ে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনায় পাঁচজন ও উপসর্গে পাঁচজন মারা গেছেন। আর হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১৮৭ জন।

গাজী মেডিকেল হাসপাতালের স্বত্বাধিকারী ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়েছে। আর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও ১১৯ জন।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে দুইজনের মৃত্যু হয়েছে। আর চিকিৎসাধীন রয়েছেন ৬৩ জন।

খুলনার আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ চন্দ্র দেবনাথ জানান, হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া হাসপাতালটিতে করোনা শনাক্ত হওয়া ৪১ জন রোগী ভর্তি রয়েছেন বলেও জানান হাসপাতালের এই মুখপাত্র।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com