মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

চলতি মাসেই আসছে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ ডোজ টিকা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১
  • ১৯১ বার

করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণের মাঝে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার সঙ্কটের কারণে দেশে অনেকের দ্বিতীয় ডোজ আটকে আছে, সেই প্রতিষ্ঠানের তৈরি ভ্যাকসিনের ১০ লাখ ডোজ চলতি মাসেই আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, এই টিকা বাংলাদেশ পাবে কোভ্যাক্সের আওতায়। এছাড়া ভারতের সেরাম ইনস্টিটিউট থেকেও আগস্টে টিকার চালান আসার কথা রয়েছে।

তিনি বলেন, ‘কোভ্যাক্স আমাদের জানিয়েছে, জুলাই মাসে ১০ লাখ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা আসবে। আর সেরাম ইনস্টিটিউটের স্থানীয় প্রতিনিধি আমাদের জানিয়েছে, আগস্ট মাস থেকে আমাদের টিকা দিতে থাকবে। তবে সেরাম ইনস্টিটিউট থেকে কত ডোজ করে টিকা দেবে সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেনি। ভালো পরিমাণ টিকাই দেবে বলে আমাদের আশ্বাস দিয়ে রেখেছে।’

দেশে করোনার পরিস্থিতির উদ্বেগজনক হারে বাড়তে থাকলে ভারতের সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা কোভিশিল্ডের তিন কোটি ডোজ কেনার জন্য চুক্তিবদ্ধ হয় বাংলাদেশ। গত বছরের শেষের দিকে চুক্তি করে সেই টিকার প্রথম চালান চলতি বছরের শুরুতেই পাওয়ার পর ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে বিনামূল্যে টিকাদান শুরু করে সরকার।

কিন্তু সেরাম ইনস্টিটিউট দুই চালানে ৭০ লাখ ডোজ টিকা পাঠানোর পর ভারত রপ্তানি বন্ধ করে দিলে সঙ্কটে পড়ে যায় বাংলাদেশ। পর্যাপ্ত টিকা না থাকায় ২৫ এপ্রিল দেশে প্রথম ডোজ দেওয়া বন্ধ হয়ে যায়। যারা প্রথম ডোজ নিয়েছেন, তাদের সবাইকে দ্বিতীয় ডোজের আওতায় আনাও সম্ভব হয়নি। এমন পরিস্থিতিতে সরকার চীন থেকে টিকা কেনার উদ্যোগ নিলেও যারা প্রথম ডোজে অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছেন, তাদের জন্য ওই টিকার বিকল্প নেই।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com