শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

ময়মনসিংহ মেডিকেলে সাত দিনে ৮১ মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ১৮০ বার

কিছুদিন কম থাকলেও ইদানিং আবারো করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু বেড়েছে। করোনার সংক্রমণ রোধে কঠোর লকডাউনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী কড়াকড়ি অবস্থানে থাকলেও মানুষ তা মানছে না। বিশেষ করে শহর এলাকার অলি-গলি এবং গ্রামাঞ্চলের হাট- বাজারে মানুষ লকডাউনের বিধি নিষেধের তোয়াক্কা করছে না।

সরকার বাইরে সবাইকে মাস্ক পরা বাধ্যতামূলক করলেও অনেকেই তা মানছেন না। ফলে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। এ অবস্থা থেকে উত্তরণে স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই বলে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা জানিয়েছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে চলতি জুলাই মাসে এক সপ্তাহে করোনা শনাক্ত হয়ে এবং করোনা উপসর্গ নিয়ে মোট ৮১ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৫ জন করোনা শনাক্ত হয়ে এবং ১২ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

আজ বৃহস্পতিবার সকালে খবরটি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন। তিনি বলেন, ‘বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার ৮ জুলাই সকাল ৮টা পর্যন্ত মমেক হাসপাতালের করোনা ইউনিটে করোনায় মারা গেছেন ময়মনসিংহ সদরের ইদুন্নেসা (৮০), নগরীর আকুয়া এলাকার শামসুল আলম (৭৫), নেত্রকোনা সদরের কুলসুম আক্তার (৫৫), শেরপুর সদরের বিশ্বজিৎ দেব (৭৫) ও ঝিনাইগাতী উপজেলার মোরশেদা বেগম (৬৫)। এ ছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন- ময়মনসিংহ সদরের আব্দুল আজিজ (৪২), ডা. মোহাম্মদ মোস্তফা (৭৩),

ফুলবাড়িয়া উপজেলার ইব্রাহিম মিয়া (৫০), নান্দাইলের রুপা বেগম (১৯), শেরপুর সদরের রিপন ঘোষ (৪৫), রাশিদা বেগম (৫০), নালিতাবাড়ির শামিমা বেগম (৪৫), নেত্রকোনা সদরের হোসেন আলী (৮০), আব্দুল জব্বার (৯২), জামালপুর সদরের মোজাহিদ মিয়া (২২) ও আবু বকর (৫৯) এবং সরিষাবাড়ি উপজেলার নারগিস আক্তার (২২)।‘

ডা. মহিউদ্দিন খান মুন আরও বলেন, ‘করোনা ইউনিটে বুধবার সকাল ১০টা পর্যন্ত ভর্তি আছেন ৩৮১ জন রোগী। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২১ জন। নতুন ভর্তি হয়েছেন ৫৫ জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ জন। এদিকে ময়মনসিংহ জেলায় বেড়েছে করোনা শনাক্তের হার। ২৪ ঘণ্টায় জেলায় ৬৪৫ জনের নমুনা পরীক্ষা করে ২৩৬ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ৩৬ দশমিক ৫৮ শতাংশ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com