শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

খুলনা বিভাগে আরও ৭১ জনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ৯ জুলাই, ২০২১
  • ১৬৯ বার

খুলনা বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ও করোনার উপসর্গ নিয়ে ৭১ জনের মৃত্যু হয়েছে। শনাক্ত হয়েছেন এক হাজার ৬৫৬ জন। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক রাশেদা সুলতানা এ তথ্য জানিয়েছেন।

এর আগে গত বুধবার খুলনা বিভাগে সর্বোচ্চ ৬০ জনের মৃত্যু হয়েছিল। ওইদিন সর্বোচ্চ এক হাজার ৯০০ জনের দেহে করোনা শনাক্ত হয়। বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তর থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ২৩ জনের মৃত্যু হয়েছে খুলনায়।

এছাড়া বাগেরহাটে দুইজন, যশোরে ৯ জন, নড়াইলে একজন, মাগুরায় একজন, ঝিনাইদহে ১৯ জন, কুষ্টিয়ায় ১৪ জন, চুয়াডাঙ্গায় ছয়জন ও মেহেরপুরে পাঁচজনের মৃত্যু হয়েছে। বিভাগটিতে গত বছরের ১৯ মার্চ চুয়াডাঙ্গায় প্রথম করোনা রোগী শনাক্ত হন। এ পর্যন্ত বিভাগের ১০ জেলায় ৬৯ হাজার ১৮৭ জন করোনা পজিটিভ হন। মারা গেছেন এক হাজার ৪৮৭ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com