বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মার্কিন পাসপোর্টে নিজের ছবি বসাচ্ছেন ট্রাম্প রেওয়াজ ভেঙে ভোটের সকালেই বুথ পরিদর্শনে মমতা ট্রাম্প ও রাজা চার্লস একমত. ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না শত্রুর যেকোনো পদক্ষেপে রণক্ষেত্রে কঠোর জবাব দেবে ইরান প্রশাসনিক ও অর্থনৈতিক বিকেন্দ্রীকরণে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিচ্ছে সরকার ফেসবুক পোস্টের জেরে সাবেক এফবিআই পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সিরিজ জয়ের লড়াইয়ে কেমন হবে বাংলাদেশের একাদশ বিশ্ববাজারে আরেক দফা বাড়ল তেলের দাম দেশের ৪ নদীর পানি বিপৎসীমার ওপরে, ৫ জেলায় বন্যার আভাস ইরানকে সহযোগিতা করায় ৩৫ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

বিশ্বে করোনা শনাক্ত ছাড়াল ১৮ কোটি ৭৬ লাখের ঘর

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১২ জুলাই, ২০২১
  • ৩৫০ বার

বিশ্বে মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরো ৬ হাজার ৩২৪ জন মানুষের। একই সময়ে ভাইরাসটি শনাক্ত হয়েছে আরো ৪ লাখ ২৪ হাজার ৩২৯ জনের শরীরে। গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ লাখ ৭০ হাজার ৫৪৯ জন মানুষ।

সোমবার সকালে আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, প্রাণঘাতী এ ভাইরাসে এখন পর্যন্ত বিশ্বে ১৮ কোটি ৭৬ লাখ ৩২ হাজার ৭৫৬ জন আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪০ লাখ ৪৯ হাজার ৭১ জনের। মহামারী এ ভাইরাস থেকে ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৭ কোটি ১৫ লাখ ৮৪ হাজার ২১৮ জন।

এ দিকে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ৩ কোটি ৪৭ লাখ ৩২ হাজার ৭৫৩ জন করোনায় আক্রান্ত এবং ৬ লাখ ২২ হাজার ৮৪৫ জন মারা গেছেন।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৮ লাখ ৭৩ হাজার ৯০৭ জনে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৪ লাখ ৮ হাজার ৭৯২ জনের। এছাড়া সুস্থ হয়েছেন ৩ কোটি ৭ হাজার ২০০ জন।

তৃতীয় অবস্থানে রয়েছে ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। যদিও মোট মৃত্যুর দিক থেকে দ্বিতীয় অবস্থানে তারা। সেখানে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৩৩ হাজার ৫৪৬ জনে। এছাড়া এখন পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটি ৯০ লাখ ৮৯ হাজার ৯৪০ জন।

সংক্রমণ ও মৃত্যুর তালিকায় পরের স্থানগুলোতে রয়েছে ফ্রান্স, রাশিয়া, তুরস্ক, যুক্তরাজ্য, আর্জেন্টিনা, কলম্বিয়া ও ইতালি, স্পেন, জার্মানি ও ইরান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com