শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

চট্টগ্রামে ‘যৌতুকের’ জন্য গৃহবধূকে ‘হত্যা’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯
  • ৪৭৬ বার

চট্টগ্রামের পটিয়া উপজেলায় জিরি ইউনিয়নে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে তার শশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে।

পটিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন মজুমদার জানান, খবর পেয়ে শনিবার পটিয়া থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।

নিহত খায়রুন্নেছা কুসুম (২৫) জিরি ইউনিয়নের দক্ষিণ জিরি গ্রামের মো. ইব্রাহিমের স্ত্রী ও একই উপজেলার বড়লিয়া ইউনিয়নের পেরোলা গ্রামের আবুল কাসেমের মেয়ে।

এসআই বলেন, ঘটনার পর থেকে নিহতের স্বামী, শ্বশুর-শাশুড়ি, ননদসহ ওই পরিবারের সবাই পলাতক রয়েছে।

নিহত খায়রুন্নেছার ভাই মো. কায়সার অভিযোগ করেন, বিয়ের পর থেকে যৌতুকের জন্য আমার বোনের ওপর শ্বশুর বাড়ির লোকজন নির্যাতন করতো। শনিবার তারা আমার বোন অসুস্থ বলে আমাদের খবর দেয়।

তিনি বলেন, ‘আমরা বোনের শ্বশুর বাড়িতে গেলে তারা আমাদেরকে প্রথমে বলেছে হার্ট অ্যাটাক করে বোন মারা গেছে। আমরা বোনের গলার নিচে কালো দাগের বিষয়ে জিজ্ঞাসা করলে তখন তারা সে আত্মহত্যা করেছে বলে আমাদেরকে জানিয়েছে। আমরা এ নিয়ে থানায় খবর দেয়ার পর পুলিশ আসার আগেই শ্বশুর বাড়ির সবাই পালিয়ে যায়।’ ইউএনবি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com