সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ১৬৪ বার

কক্সবাজারে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আশরাফ আলী ওরফে আশু আলী (২৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে কক্সবাজার শহরের ৬ নম্বর ওয়ার্ডের সাহিত্যিকা পল্লী বড়বিল মাঠ এলাকায় বন্দুকযুদ্ধে তিনি নিহত হন।

আশু আলী কক্সবাজার শহরের বিজিবি ক্যাম্প ফরেস্ট অফিস পাড়ার জাফর আলমের ছেলে। র‌্যাব-১৫ কক্সবাজারের উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার তানভির হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি জানান, কক্সবাজার শহরের সাহিত্যিকা পল্লী বড়বিল মাঠ এলাকায় ‘সন্ত্রাসী’ আশরাফ আলী ওরফে আশু আলীর অবস্থানের খবর পেয়ে র‌্যাবের একটি দল অভিযান চালায়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আশু আলী বাহিনীর সদস্যরা গুলি করতে থাকে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি করে গোলাগুলির এক পর্যায়ে আশু আলী বাহিনীর সদস্যরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে তল্লাশি করে একটি স্যুটারগান, দেশীয় একটি এলজি, দুইটি গুলি, চারটি গুলির খোসা এবং গুলিবিদ্ধ অবস্থায় আশু আলীকে উদ্ধার করা হয়। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তানভির হাসান আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আশু আলীর বিরুদ্ধে হত্যা, ছিনতাই, অস্ত্র ও ডাকাতিসহ প্রায় ১২টি মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com