বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

পাঁচ মাসে মিয়ানমারে ৭৫ শিশু হত্যা, আটক ১০০০

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ১৭ জুলাই, ২০২১
  • ২০২ বার

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর গত পাঁচ মাসে ৭৫ শিশুকে হত্যা করেছে জান্তা সরকার। এই সময়ে জোরপূর্বক আটক রাখা হয়েছে প্রায় আরও এক হাজার শিশুকে। এসব শিশুরা বঞ্চিত হচ্ছে শিক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে। গতকাল শুক্রবার এমনটা জানিয়েছেন জাতিসংঘের শিশু অধিকার বিশেষজ্ঞরা। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি থেকে এ তথ্য জানা গেছে।

জাতিসংঘ বলছে, গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর থেকে মানবেতর জীবনযাপন করছে শিশুরা। প্রতিদিন সহিংসতা, নির্বিচারে গুলি ও গ্রেপ্তারের মুখোমুখি হচ্ছে তারা। বাড়ছে শিশুদের মৃত্যুঝুঁকিও।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে এক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয় দেশটির গণতন্ত্রপন্থি নেতা অং সান সু চিকে। এরপর থেকে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে মিয়ানমার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com