শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ১৭৮ বার

রংপুরের মিঠাপুকুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও ১০-১২ জন। আজ রোববার  সকালে উপজেলার রংপুর-ঢাকা মহাসড়কের বলদিপুকুর স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল পৌনে ৮টার দিকে বলদিপুকুর কোল্ড স্টোরেজের কাছে রংপুর থেকে ঢাকাগামী ও ঢাকা থেকে ছেড়ে যাওয়া রংপুরগামী দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০-১২ জন।

ওসি জানান, নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। এখনো উদ্ধার কার্যক্রম চলছে। এ ঘটনায় আহতদের মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com