শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

রামেক হাসপাতালে আরও ১৭ জনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ১৫৭ বার

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার  সকাল ৯টা থেকে আজ রোববার সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে মারা যান তারা।

১৭ জনের মধ্যে করোনায় পাঁচজন ও করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে ১১ জন মারা গেছেন। এছাড়া করোনা নেগেটিভ হয়েও অন্যান্য শারীরিক জটিলতায় একজন মারা গেছেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ২৪ ঘণ্টায় যে ১৭ জন মারা গেছেন তাদের মধ্যে রাজশাহী জেলার চারজন, নাটোরের চারজন, পাবনার দুইজন, চাঁপাইনবাবগঞ্জের দুইজন, নওগাঁর একজন, বগুড়ার একজন এবং ঝিনাইদহের একজন করে মারা গেছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ৪৫৪ শয্যার করোনা ইউনিটে আজ রোববার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি রয়েছেন ৫০৬ জন। এর মধ্যে আইসিইউতে ভর্তি রয়েছেন ১৮ জন। আর করোনা নিয়ে এ পর্যন্ত ভর্তি রয়েছেন ২৪৩ জন। উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ২০৫ জন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০ জন। এই একদিনে হাসপাতাল ছেড়েছেন ৭৬ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com