বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
সোহেল খানের মৃত্যুতে তারকাদের শোক পোশাকশ্রমিকদের কোন গ্রেডে কত বেতন যেকোনো শর্তে ইরান যুদ্ধ এখনই বন্ধের পক্ষে ৫৫ শতাংশ মার্কিন নাগরিক আইপিএল নিলামে নাম নেই মোস্তাফিজ-সাকিবের চীন, ইইউ ও জাপানসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক আরোপের প্রস্তুতি যুক্তরাষ্ট্রের আওয়ামী লীগের সব অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর সাভারে শ্রমিকদের বিক্ষিপ্ত সংঘর্ষ, পুলিশসহ আহত ১৫ তাজমহল দেখতে গিয়ে আটক, ১৮ বছর পর বাড়ি ফিরছেন প্যারোলে মুক্ত বাদল হাসিনা বিমানে নাকি হেঁটে আসবেন-আলোচনা ভারতের সঙ্গে: তথ্য উপদেষ্টা ‘কিলিং মিশনে’ পছন্দের সাংবাদিকদের সঙ্গে নিতেন জিয়াউল আহসান-জানালেন চিফ প্রসিকিউটর

বিশ্বে করোনার তৃতীয় ঢেউ শুরু, সপ্তাহে আক্রান্ত বেড়েছে ৩৫ লাখ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১৮ জুলাই, ২০২১
  • ২০৬ বার

বিশ্বজুড়ে গেল এক সপ্তাহে আগের সপ্তাহের তুলনায় ৩৫ লাখ বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। রাশিয়ান বার্তা সংস্থা তাসের তথ্যমতে, গত সপ্তাহের আগের সপ্তাহে যেখানে অতিরিক্ত শনাক্তের সংখ্যা ছিল মাত্র পাঁচ লাখ।

পশ্চিম ইউরোপ ও উত্তর আমেরিকার বর্তমান অবস্থা গত মে মাসের মতো রূপ ধারণ করায় বিশেষজ্ঞরা মনে করছেন বিশ্বজুড়ে করোনার তৃতীয় ঢেউয়ের শুরু হয়েছে। অবশ্য এর আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. টেড্রস আধানম গেব্রিয়াসুস বলেছেন, মহামারী করোনার আরেকটি ঢেউয়ের মুখে দাঁড়িয়ে আছে বর্তমান বিশ্ব।

বার্তা সংস্থা তাস গত এক সপ্তাহে বিশ্ব করোনার একটি বিশ্লেষণ ভিত্তিক চিত্র তুলে ধরার চেষ্টা করেছে।

নতুন সংক্রমণের বৃদ্ধি
গত বসন্তকালের সময় থেকেই যেসব দেশে করোনার সংক্রমণ কমে এসেছিল ওই দেশগুলোতে করোনার সংক্রমণ আবারো বৃদ্ধি পাচ্ছে। উদাহরণ স্বরূপ, যুক্তরাষ্ট্রে বর্তমানে প্রতিদিন ৩০ হাজারের অধিক করোনা রোগী শনাক্ত হচ্ছে, যা গত মে মাসের পর থেকেই নিম্মগামী ছিল। এমনকি গত জুনে দেশটিতে সংক্রমণের সংখ্যা ১০ হাজারের নিচে নেমে এসেছিল।

অপর দিকে রাশিয়াতে পুরো জুন মাসজুড়ে দৈনিক সংক্রমণের সংখ্যা ২০ হাজারের নিচে যায়নি। কিন্তু গত দু’দিন ধরে দেশটিতে সংক্রমণের সংখ্যা ২৫ হাজারের অধিক পরিলক্ষিত হচ্ছে।

এদিকে পশ্চিম ইউরোপের দেশ যুক্তরাজ্যে প্রতিদিন ৫০ হাজারের অধিক ও নেদাল্যান্ডে ১০ হাজারের অধিক সংক্রমণ ধরা পড়ছে। এছাড়া ইতালি ও জার্মানির করোনা পরিস্থিতি প্রায় দ্বিগুণ হারে বৃদ্ধি পেয়েছে, যেখানে ফ্রান্সের করোনা সংক্রমণের হার ১.৬ গুণ বৃদ্ধি পেয়েছে।

নতুন সংক্রমণের হ্রাস
পরিসংখ্যান অনুযায়ী, ল্যাটিন আমেরিকায় চলা করোনার দ্বিতীয় ঢেউয়ের পর দেশগুলোতে করোনার সংক্রমণ কমছে। ব্রাজিলে টানা দুই সপ্তাহ ধরে সংক্রমণের হার কমে চলেছে, যা বর্তমানে দৈনিক ৪০ হাজারের কম।
ব্রাজিলের প্রতিবেশী দেশ আর্জেন্টিনাতে করোনার সংক্রমণ প্রায় ২.৭ গুণ হারে হ্রাস পাচ্ছে।

অপর দিকে কলম্বিয়াতে প্রায় এক-তৃতীয়াংশ করোনা সংক্রমণ কমেছে। দেশটিতে বর্তমানে প্রতিদিন গড়ে ২০ হাজার নতুন আক্রান্ত শনাক্ত হচ্ছে।
পৃথিবীর আরেক প্রান্তের দেশ সাউথ আফ্রিকাতেও করোনার সংক্রমণ কমতে শুরু করেছে। দেশটিতে গত সপ্তাহেই সর্বোচ্চ সংক্রমণ দেখা গেলেও বর্তমানে সংক্রমণের হার কমে আসছে।

মৃত্যুর সংখ্যা বৃদ্ধি
পরিসংখ্যান অনুসারে গত সাত দিনে বিশ্বে ৫৫ হাজারের বেশি মানুষ করোনার কারণে মারা গেছেন, যা আগের সপ্তাহের তুলনায় প্রায় আড়াই হাজার বেশি। ইন্দোনেশিয়ায় প্রায় প্রতিদিনই করোনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে। দেশটিতে বর্তমানে প্রতিদিন প্রায় এক হাজার মানুষ মারা যাচ্ছে, যা গুরুতর অবস্থার দিকে ধাবিত হওয়ার ইঙ্গিত দিচ্ছে। বিশ্বে এ পর্যন্ত শুধু ব্রাজিলেই প্রতিদিন প্রায় এক হাজার দু’জন মানুষ মৃত্যুর রেকর্ড দেখা গেছে।

অপর দিকে রাশিয়াতও প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বাড়ছে। দেশটিতে গত শুক্রবার প্রায় ৮০০ জন করোনা রোগী মারা যায়। তবে আর্জেন্টিনা ও কলম্বিয়াতে মৃত্যুর সংখ্যা আশানুরূপভাবে হ্রাস পাচ্ছে।

সূত্র : ইউএনবি

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com