রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা মাছ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী গাজীপুরে যুবলীগের মিছিল, পুলিশ দেখে ‘সামনে আসবি না, মাইরা ফালামু’ বলে হুমকি এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ : হান্নান মাসুদকে স্পিকার ভারত ও বাংলাদেশজুড়ে ছিল জিয়াউলের কিলিং নেটওয়ার্ক: চিফ প্রসিকিউটর আল-জাজিরার বিশ্লেষণ, ফাটল ধরতে পারে যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটে, ইরানের সামনে ‘বড় সুযোগ’ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

রামেকে ১ দিনে আরো ১৪ জনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ১৭০ বার

করোনাভাইরাস ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় আরো ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টার মধ্যে বিভিন্ন সময়ে তারা মারা গেছেন।

এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে পাঁচজন ও উপসর্গ নিয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছিল রামেক হাসপাতালের করোনা ইউনিটে। ফলে এক দিনের ব্যবধানে আবার মৃত্যু কমেছে।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মৃত ১৪ জনের মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন, নাটোরের চারজন, নওগাঁর দুজন, পাবনার একজন ও কুষ্টিয়ার দুজন রয়েছেন।

এর মধ্যে করোনায় মারা গেছেন রাজশাহীর একজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন, পাবনার একজন ও কুষ্টিয়ার একজন। আর উপসর্গে রাজশাহীর দুজন, নাটোরের চারজন, নওগাঁর দুজন ও কুষ্টিয়ার একজন মারা গেছেন। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে লাশ দাফন করার নির্দেশনা দেয়া হয়েছে।

রোগীদের ভর্তি ও সংক্রমণের বিষয়ে রামেক হাসপাতাল পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৬৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৬ জন। রামেক হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ২৫০ জন এবং সন্দেহভাজন ও উপসর্গ নিয়ে ২৫৮ জন ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের ৪৫৪টি শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ৫০৮ জন।

দুই ল্যাবে করোনা পরীক্ষা ও শনাক্তের বিষয়ে ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ১৮৮টি নমুনা পরীক্ষায় ৩২ জনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে।

রাজশাহী মেডিক্যাল কলেজের পিসিআর মেশিনে ৩৪৯ জনের নমুনা পরীক্ষায় ৫৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। দুই ল্যাবে মোট ৫৩৭টি নমুনায় পরীক্ষায় ৮৯ জনের করোনা পজিটিভ ফল আসে। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৮ দশমিক ৫৯ শতাংশ।

এ দিকে সংশ্লিষ্ট সূত্র জানায়, করোনাভাইরাস ও উপসর্গ নিয়ে রামেক হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত জুনে ৩৫৪ জনের মৃত্যু হয়েছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com