রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন

ইরাকে ঈদের কেনাকাটার সময় বোমা হামলা, ৩৫ জনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ১৭৭ বার

ইরাকের রজাধানী বাগদাদের একটি মার্কেটে আত্মঘাতী বোমা হামলায় নারী-শিশুসহ অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। গতকাল সোমবার ঈদের কেনাকাটার সময় চালানো হয় এ হামলা। এতে আহত হয়েছেন আরও অন্তত ৬০ জন। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

রয়টার্স জানিয়েছে, দেশটির হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

গত ছয় মাসের মধ্যে বাগদাদে এটিই সবচেয়ে বড় ভয়াবহ বোমা হামলার ঘটনা। এখনো কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে আইএস এ হামলা চালাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

হামলার ঘটনার পর ইরাকের প্রধানমন্ত্রী মোস্তফা আল কাজেমি দেশটির নিরাপত্তা কমান্ডারদের সঙ্গে জরুরি বৈঠক ডেকেছেন।
ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিহ এক টুইটে বলেন, ঈদের সময় সাধারণ মানুষকে টার্গেট করে এ হামলা চালানো হয়েছে। সন্ত্রাসীদের নির্মূল করতে কঠোর পদক্ষেপের হুঁশিয়ারিও দেন তিনি।

এবছর এপ্রিলে বাগদাদে আরও একটি বোমা হামলায় নিহত হন ৪ জন ও ২০ জন আহত হন । এছাড়া জানুয়ারিতে আরও দুটি আত্মঘাতী হামলায় প্রাণহানি ঘটেছিল ৩২ জনের। এসব হামলার দায় স্বীকারও করে আইএস।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com