সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ইরানি তেলে নিষেধাজ্ঞা শিথিল ও জব্দ সম্পদ মুক্তির দাবি আরাগচির মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময় স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী

করোনায় খুলনায় মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
  • ১৬৭ বার

করোনায় মৃত্যু কমেছে খুলনা বিভাগে সংখ্যা। তবে বেড়েছে শনাক্তের সংখ্যা। সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৩৯৪ জনের।

এর আগে সোমবার (১৯ জুলাই) বিভাগে ৫২ জনের মৃত্যু এবং ১ হাজার ১৬৫ জনের করোনা শনাক্ত হয়েছিল।

মঙ্গলবার স্বাস্থ্য পরিচালকের দপ্তর সূত্রে জানা যায়, ৪৩ জনের মধ্যে সর্বোচ্চ মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। ওই জেলায় মারা গেছেন ১০ জন। এছাড়া খুলনায় ৯, যশোরে ৮, নড়াইল, চুয়াডাঙ্গা ও মেহেরপুরে ৪ জন করে, ঝিনাইদহ ২, বাগেরহাট, সাতক্ষীরা ও মাগুরায় একজন করে মারা গেছেন।

এ বিভাগের ১০ জেলায় এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছে ৮৩ হাজার ৯৮০ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৯৯০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৬ হাজার ৩৫৪ জন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com