শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

বরিশাল মেডিকেলের করোনা ওয়ার্ডে আরও ১৫ মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২১ জুলাই, ২০২১
  • ১৪১ বার

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় পাঁচ জন ও করোনার উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।

এদিকে মেডিকেল কলেজের আরটি-পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৮৮ জন করোনা শনাক্ত হন। শনাক্তের হার ৪৬ দশমিক ৮০ শতাংশ। আজ বুধবার বরিশাল শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. সাইফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হয়েছেন ৩৫ জন। এর মধ্যে ১৪ জনই করোনা পজিটিভ রোগী। বর্তমানে হাসপাতালের ৩০০ শয্যা বিশিষ্ট করোনা ইউনিটে ভর্তি রয়েছেন ৩০২ জন।’

ডা. সাইফুল ইসলাম বলেন, ‘করোনা সংক্রমণ প্রতিনিয়ত বাড়ছেই। হাসপাতালে রোগী ভর্তি ও মৃত্যুর সংখ্যাও বাড়ছে। রোগীর চাপ সামলাতে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের হিমশিম খেতে হচ্ছে।’

তিনি আরও বলেন, ২০২০ সালের ১৭ মার্চ করোনা ইউনিট চালুর পর থেকে এ পর্যন্ত এখানে ৯৪৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনা পজিটিভ ছিলেন ২৫৯ জন। একই সময়ে করোনা ইউনিটে ভর্তি হয়েছেন ৫ হাজার ৭৯২ জন। এদের মধ্যে করোনা পজিটিভ ছিলেন ১ হাজার ৭২১ জন। এ ছাড়া এ পর্যন্ত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৫৪৯। এদের মধ্যে পজিটিভ রোগী ছিলেন ১ হাজার ৩৪৯ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com