সোমবার, ২২ জুন ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
স্টারমার পদত্যাগ করবেন, দাবি ট্রাম্পের—‘গুঞ্জন’ বলে উড়িয়ে দিল ডাউনিং স্ট্রিট ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের অর্ধশতাধিক গ্রাম প্লাবিত বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন ২০ দিনে রেমিট্যান্স এলো ১৯৫ কোটি ডলার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা আনোয়ার ইব্রাহিমের সাথে একান্ত বৈঠকে প্রধানমন্ত্রী ‘২ মিনিটে শেষ করেন, বাকি কথা টকশোতে বলবেন’, নিলোফার চৌধুরী মনিকে স্পিকার প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

স্ত্রীকে গলা টিপে হত্যা, স্বামীর দাবি গ্যাসের বড়িতে মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ১৬৭ বার

রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় এক স্বামীর বিরুদ্ধে তার স্ত্রীকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাংশা মডেল থানায় গত মঙ্গলবার একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জানা গেছে, প্রায় ১২ বছর আগে উপজেলার বিলজোনা গ্রামের শ্যামল বিশ্বাসের মেয়ে রিনা বিশ্বাসের সঙ্গে একই গ্রামের অজিৎ বিশ্বাসের ছেলে বিমন বিশ্বাসের বিয়ে হয়। বিমন তার স্ত্রী রিনাকে নিয়ে কয়েক বছর ধরে ঢাকার মিরপুরে বসবাস করছেন। গত ২০ জুলাই সকাল ৯টার দিকে তাদের মিরপুরের বাসায় মারা যান রিনা।

যোগাযোগ করা হলে রিনার স্বামী বিমন বিশ্বাস বলেন, তার স্ত্রী গ্যাস ফর্ম করে মারা গেছেন। সে এক সাথে ৭টি গ্যাসের বড়ি খাওয়ায় শারীরিক সমস্যা হয়। তবে রিনা কেন একসাথে ৭টি গ্যাসের বড়ি খান তার কারণ স্পষ্ট করে বলতে পারেননি বিমন বিশ্বাস। ফলে

এদিকে, গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকা থেকে স্ত্রীর মৃতদেহ নিয়ে পাংশার পাট্টা ইউপির বিলজোনা গ্রামে ফেরেন স্বামী বিমন বিশ্বাস। সেখানে রিনার গলায় দাগ দেখে তার বাবার বাড়ির লোকজনের সন্দেহ সৃষ্টি হয়। সন্দেহের কারণে নিহতের চাচা তপন মন্ডল পাংশা মডেল থানায় জিডি করেন। জিডির প্রেক্ষিতে পাংশা মডেল থানার এসআই (উপ-পরিদর্শক) মিজানুর রহমান মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে নিহতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেন।

এ বিষয়ে এসআই মিজানুর রহমান বলেন, রিনা বিশ্বাস মারা গেছেন ঢাকার মিরপুরে তাদের বাসায়। সন্দেহের কারণে তার পরিবারের পক্ষ থেকে পাংশা থানায় জিডি করা হয়েছে। নিহতের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com