বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
শহীদ জিয়া ও বেগম জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ

যে কারণে বৃটেনে সুপারমার্কেটে পণ্য সংকট

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ২১৪ বার

বৃটেনের সুপারমার্কেটে পণ্য ঘাটতি দেখা গেছে এমন ধারণা থেকে অনেকেই অতিরিক্ত পণ্য ক্রয় করে জমা করে রাখার চেষ্টা করছেন। তবে সুপারমার্কেট থেকে অতিরিক্ত পণ্য ক্রয় না করতে ক্রেতাদের প্রতি আহ্বান জানানো হয়েছে। ক্রেতাদের অভিযোগের ভিত্তিতে মুখ খুলেছে টেসকো, সেইনসবারি এবং লিডলের মতো কিছু দোকানও। জানানো হয়েছে, পণ্য ঘাটতির পেছনে মূলত একাধিক কারণ রয়েছে।

এরমধ্যে একটি হচ্ছে এইচজিভি চালকের চাহিদা। টেসকো জানিয়েছে, এরফলে প্রতি সপ্তাহে ৪৮ টন খাবার নষ্ট হচ্ছে। কারণ যেসব খাবার দোকানে আসার কথা ছিল তা নষ্ট হওয়ার জন্য পরে থাকছে। এছাড়া কিছু সুপারমার্কেট বর্তমান কোভিড পরিস্থিতি ও ব্রেক্সিটের কারণে ক্ষতিগ্রস্থ হচ্ছে। গত মাসেই রোড হাউলেজ অ্যাসোসিয়েশন জানিয়েছিল, কীভাবে সুপারমার্কেটগুলো অভিযোগ তুলছে যে, তারা তাদের প্রত্যাশিত পরিমাণ খাবার পাচ্ছে না।  বৃটিশ রিটেইল কনসোর্টিয়ামও সমস্যাটি চিহ্নিত করেছে। তবে তারা জানিয়েছে, সুপারমার্কেটগুলো এখন সরবরাহকারকদের সঙ্গে মিলে কাজ করছে যাতে করে ক্রেতাদের চাহিদা মেটানো যায়।

বর্তমানে প্রায় ১ লাখ লরি ড্রাইভারের সংকট রয়েছে বৃটেনে। মূলত কোভিড ও ব্রেক্সিটের কারণেই এটি হচ্ছে। কোভিডের কারণে পরিবহনে ব্যাপক বাধানিষেধ আরোপ করা হয়েছে। হাউলেজ কোম্পানিগুলো জানিয়েছে, ইউরোপীয় ড্রাইভাররা সিদ্ধান্ত নিয়েছে তারা ব্রেক্সিট ও কোভিডের কারণে বৃটেনে ফিরে আসবে না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com