শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

এক দিনে করোনায় ২২৮ জনের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৫ জুলাই, ২০২১
  • ১৮৪ বার

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ২২৮ জনের মৃত্যু হয়েছে।   এই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ২৯১ জনের। আজ রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৩৭ হাজার ৯৭২ জনের। পরীক্ষা করা হয় ৩৭ হাজার ৫৮৭টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩০ দশমিক ০৪ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২২৮ জনের মধ্যে ঢাকা বিভাগে ৬৯, খুলনায় ৫০, চট্টগ্রামে ৪০, রাজশাহীতে ২১, বরিশালে ৬, সিলেটে ১১, রংপুরে ১৬ এবং ময়মনসিংহে ১৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এখন পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ১১ লাখ ৬৪ হাজার ৬৩৫ জনের। করোনায় মারা গেছেন ১৯ হাজার ২৭৪ জন। আর সুস্থ হয়েছেন ৯ লাখ ৯৮ হাজার ৯২৩ জন।

প্রসঙ্গত, দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে গত বছরের ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com