রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রীর মন খারাপ, দাবি নাহিদ ইসলামের গুণীজনদের জীবদ্দশায় সম্মান জানালে সমাজসেবায় উৎসাহ বাড়বে : মৎস্য ও কৃষিমন্ত্রী ‘আদ্-দ্বীন কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে : স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ছাড়া কারও মধ‍্যে পরিবর্তনের ছাপ নেই : মঞ্জু অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল আসন্ন ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারক নিয়ে ইসরায়েল ‘খুবই উদ্বিগ্ন’ ‘নেইমার সার্কাস’ পেছনে ফেলে মরক্কোকে হারাতে কতোটা প্রস্তুত ব্রাজিল? ভারতের নতুন সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫

‘নাগরিকত্ব বিল পাস হওয়ার অর্থ গান্ধীর উপর জিন্নাহর জয়’

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯
  • ৪৫২ বার

ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের সিনিয়র নেতা ও সাবেক কেন্দ্রীয় মন্ত্রী শশী থারুর বলেছেন, পার্লামেন্টে নাগরিকত্ব সংশোধনী বিল পাস হওয়ার অর্থ গান্ধিজীর মতাদর্শের উপরে জিন্নাহর মতাদর্শের জয় হওয়া। রোববার সংবাদ সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত নাগরিকত্ব সংশোধনী বিল (ক্যাব) প্রসঙ্গে তিনি ওই মন্তব্য করেন।

সোমবার কেন্দ্রীয় সরকার ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল ‘ক্যাব’ পেশ করতে যাচ্ছে। লোকসভায় সরকার পক্ষের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি, সিপিএম, এনসিপি, ডিএমকেসহ অন্য কয়েকটি দল ওই বিলের বিরোধিতা করছে।

কংগ্রেস নেতা শশী থারুর বলেন, ‘ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দিলে ভারতের মর্যাদা নেমে ‘পাকিস্তানের হিন্দুত্ববাদী সংস্করণ’ হয়ে যাবে।’

তিনি বলেন, ‘আমার বিশ্বাস যদি ‘ক্যাব’ পাস হয় তাহলে সুপ্রিম কোর্ট সংবিধানের মৌলিক নীতির প্রকাশ্য লঙ্ঘনের অনুমতি দেবে না।’ প্রস্তাবিত ওই বিল সংবিধানের ১৪ ও ১৫ ধারা বিরোধী বলেও তিনি মন্তব্য করেন।

কেন্দ্রীয় সরকার প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে এদেশে আসা হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান, পার্শিদের জন্য নাগরিকত্ব আইন সংশোধন ‘ক্যাব’ পাস করে তাদের নাগরিকত্ব দিতে চাচ্ছে। এক্ষেত্রে মুসলিমদের নাগরিকত্ব দেয়ার কোনো ব্যবস্থা নেই। এভাবে নির্দিষ্ট ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব বিল পাস করানোর প্রচেষ্টাকে বিভিন্ন দল, সংগঠন ও সামাজিক সংস্থার পক্ষ থেকে তীব্র বিরোধিতা করা হচ্ছে।
সূত্র : পূবের কলম

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com