শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

ডেঙ্গু নিয়ে আরও ১৫৩ জন হাসপাতালে, ঢাকাতেই ১৫০

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ১৭২ বার

রাজধানীতে মশাবাহিত ডেঙ্গু রোগের প্রকোপ বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৩ জন। এর মধ্যে ঢাকাতেই ১৫০ জন।

আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তারা হাসপাতালে ভর্তি হন। চলতি বছরে ডেঙ্গুতে এটি এক দিনে সর্বোচ্চ রোগী ভর্তির রেকর্ড। এর আগে গতকাল মঙ্গলবার ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৪৩ জন হাসপাতালে ভর্তি হয়।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এ বছর মোট ২ হাজার ৯৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বাইরের বাসিন্দা মাত্র ৫৪ জন। মোট শনাক্তদের মধ্যে চলতি মাসেই শনাক্ত হয়েছেন ১ হাজার ৭২৬ জন। গত জুনে ২৭২ জনকে শনাক্ত করা হয়েছিল। আর মে মাসে ডেঙ্গুতে আক্রান্ত রোগী ছিল ৪৩ জন।

হাসপাতালে ভর্তি অধিকাংশ ডেঙ্গু রোগী চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন। তবে এখনো ৫৬৮ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে এবং ১১ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন আছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com