শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

দুর্নীতির মাধ্যমে অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে : ফখরুল

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯
  • ৪৪৯ বার

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বাংলাদেশের অর্থনীতিকে দুর্নীতির মাধ্যমে প্রায় ধ্বংস করে ফেলা হয়েছে। তিনি বলেন, আজকে আমরা দেখতে পাচ্ছি, শুদ্ধি অভিযানের নামে শুধু ছোটখাটো যারা দুর্নীতির সঙ্গে জড়িত তাদেরকেই গ্রেফতার করা হচ্ছে। যারা বড় রুই-কাতলা, যারা সমাজকে গ্রাস করছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। আর আজকে বাংলাদেশের অর্থনীতিকে দুর্নীতির মাধ্যমে প্রায় ধ্বংস করে ফেলা হয়েছে।

সোমবার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ শেষে তিনি এ মন্তব্য করেন। এরআগে জাসাসের পূর্ণাঙ্গ কমিটির নেতাকর্মীদেরকে নিয়ে শহীদ জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ফখরুল।

এসময় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সভাপতি মামুন আহমেদ, সাধারণ সম্পাদক নায়ক হেলাল খান, সহ-সভাপতি জাহেদুল আলম হিটোসহ জাসাসের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে সারাবিশ্বে আন্তর্জাতিক দুর্নীতি দমন তারিখ ঘোষণা করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আমি এই কথাটা বলতে চাই, আজকে সারাবিশ্বে আন্তর্জাতিক দুর্নীতি দমনের সাথে সাথে বাংলাদেশে যে দুর্নীতি সর্বগ্রাসী হচ্ছে- তার বিরুদ্ধে জনগণের রুখে দাঁড়ানো দরকার। তিনি বলেন, দুর্নীতি শুধু আর্থিক দুর্নীতি হয় না। সামাজিক ও রাজনৈতিক দুর্নীতি সবচেয়ে বড় দুর্নীতির মধ্যে একটি। আর আমাদের দেশে সমস্ত দুর্নীতি শুরু হয়েছে। আজকে আর্থিক দুর্নীতি এমন পর্যায়ে চলে গেছে যে, সেখানে দুদকের চেয়ারম্যান ও সংসদ সদস্য।

আগামী বৃহস্পতিবার খালেদা জিয়ার জামিন শুনানির বিষয়ে জানতে চাইলে বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, আমরা আগে দেখি কী হয়।

বিএনপি আন্দোলন-সংগ্রামে ব্যর্থ হয়ে বিদেশের কাছে নালিশ করছে- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এই বক্তব্যের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে বিএনপি মহাসচিব বলেন, তাদের এ কথাগুলো বলা ছাড়া কোনো উপায় নেই। কারণ তাদের জনগণের কাছে কোনো জায়াগা নেই। বাংলাদেশের রাজনীতিতে তাদের আর কোনো ভিত্তি নেই। তারা জোর করে রাষ্ট্র ক্ষমতা দখল করে আছেন। আর এসব কথা না বললে মিডিয়াতেও টিকে থাকতে পারবেন না।

মির্জা ফখরুল বলেন, আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে শপথ নিয়েছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও গণতন্ত্রের মুক্তির জন্য আমাদের যে সংগ্রাম, সেই সংগ্রাম অব্যাহত রাখবো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com