শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আজ জাতীয় বিপ্লব ও সংহতি দিবস হৃদয়-মুশফিকের ব্যাটে বাংলাদেশের ১০০ ভরাডুবির পর ট্রাম্পের নতুন চিফ অব স্টাফের দায়িত্বে মিলার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

ফরিদপুরে বিএনপির মিছিলে পুলিশের বাধা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯
  • ৪৭৪ বার

বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ফরিদপুরে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ফরিদপুরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল শেষে সমাবেশ করতে গেলে পুলিশ বিএনপি কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।

মঙ্গলবার বেলা সাড়ে ১০টার দিকে জেলা যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশের নেতৃত্বে আদালত চত্বর থেকে শুরু হয়ে মুজিব সড়ক প্রদক্ষিণ করে একটি বিক্ষোভ মিছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি ফরিদপুর প্রেসক্লাব অভিমুখে রওনা হলে পথিমধ্যে ফরিদপুর পৌরসভার সামনে পৌছে একটি ভ্যানযোগে একদল পুলিশ এসে তাদের বাধা দেয়। এসময় মিছিল থামিয়ে নেতৃবৃন্দ সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করতে গেলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

জেলা যুবদলের সাবেক সভাপতি আফজাল হোসেন খান পলাশ বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পুলিশ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচীতে বাধা দেয়। আমরা অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবি করছি।

ফরিদপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক ঝন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক হাবিবুর রহমান হাফিজ, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গির হোসেন, সিনিয়র সহ-সভাপতি কেএম জাফর, সহ-সভাপতি দিদারুল মাহমুদ টিটু, আরমান হোসেন, যুগ্ন সম্পাদক নুরুল আলম, নাসির খান, খন্দকার ওমর ফারুক রাজু, জব্বার জমাদ্দার প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com