শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন

করোনায় ইউপি চেয়ারম্যানের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ১৯২ বার

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার তারাকান্দা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মারা গেছেন। গতকাল রোববার সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে তার মৃত্যু হয়।

মৃত ওই চেয়ারম্যানের নাম মো. আব্দুল জব্বার (৬০)। তিনি তারাকান্দা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। তার জানাজা আজ সোমবার দুপুর আড়াইটায় গোপালপুর গ্রামে নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।

তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজাবে রহমত বলেন, ‘আব্দুল জব্বার একজন দায়িত্বশীল, দক্ষ ও চৌকস চেয়ারম্যান ছিলেন। তার মৃত্যুতে এলাকাবাসীর অপূরণীয় ক্ষতি হলো।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com