শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

মসজিদে নারী নিয়ে টিকটক শুটিং, জড়িতদের খুঁজছে পুলিশ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ১৪৮ বার

কুমিল্লার দাউদকান্দি মডেল মসজিদের বারান্দায় সম্প্রতি টিকটক ভিডিও শুটিং করেছেন কয়েকজন তরুণ-তরুণী। সেই ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। যা নিয়ে ধর্মপ্রাণ মুসল্লিদের মধ্যে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ। মসজিদের মতো পবিত্র স্থানে এমন ভিডিও ধারণের কঠোর শাস্তি দাবি করেছেন তারা।

ভিডিও ধারণের স্থান ও মসজিদের নাম শনাক্ত করা গেলেও এখনো জানা যায়নি ওই তরুণ-তরুণীদের নাম-পরিচয়। তবে তাদের শনাক্তে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সম্প্রতি টিকটক ভিডিওটি ওই মসজিদের বারান্দায় ধারণ করা হয়। পরে এটি ফেসবুকে আপলোড হলে তুমুল সমালোচনা শুরু হয়। মসজিদের মতো একটি পবিত্র স্থানে এ ধরনের ভিডিও শুটিং দেখে মর্মাহত হয়েছেন অনেকেই। তারা জানিয়েছেন, সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ নারী নিয়ে এসে মসজিদের বারান্দায় এমন নোংরামি করতে পারে না। এরা বিকৃত মানসিকতার। দ্রত এদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে কুমিল্লার সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. জুয়েল রানা বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। ইতিমধ্যে তাদের পরিচয় শনাক্ত করতে পুলিশ প্রশাসন কাজ করছে। তাদের একজনের বাড়ি দাউদকান্দির গোয়ালমারি ইউনিয়নে বলে জানা গেছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com