শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

ময়মনসিংহে করোনা কেড়ে নিল আরও ১৭ জনের প্রাণ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ১৮২ বার

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। এদের মধ্যে করোনায় ৯ ও উপসর্গে ৮ জনের মৃত্যু হয়েছে।

মেডিকেল কলেজ হাসপাতালের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য জানান।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১৩০৫টি নমুনা পরীক্ষায় ২০৮ জন করোনা শনাক্ত হন।

আইসিইউতে ২২ জনসহ হাসপাতালের করোনা ইউনিটে ৪২০ জন ভর্তি হন। এছাড়া নতুন ভর্তি হয়েছেন ৪০ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬ জন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com