বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
অর্থনৈতিক সুনামি! ব্যবসা-বাণিজ্য তছনছ! পেন্টাগনের তথ্য ফাঁস : ১০ দিনের বেশি যুদ্ধ চললে ফুরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগের বৈধতা প্রশ্নে হাইকোর্টে রিট চাঁদাবাজ-অস্ত্রধারীদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্বকাপে ইরান ইস্যুতে ট্রাম্পের উদাসীনতা, পরিস্থিতি পর্যবেক্ষণে তেহরান সরকারি কর্মচারীদের অফিসে উপস্থিতি নিয়ে জরুরি নির্দেশনা খামেনির দাফনের স্থান নির্ধারণ অনিশ্চয়তা কাটিয়ে পূর্ণাঙ্গ সিলেবাসে হচ্ছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে কংগ্রেসের উদ্যোগ কার্নিশে ঝুলে থাকা যুবককে গুলির মামলার রায় হচ্ছে না আজ

সাকিবের নাম ব্যবহার করে প্রতারণা

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ২০৪ বার

টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের অনুমতি ছাড়াই তার নাম ও ছবি ব্যবহার করে প্রতারণা করেছে হ্যাশকার্ড নামের একটি অনলাইন প্রতিষ্ঠান। সাকিবের নাম ছবি ব্যবহার করে ‘নন ফাঞ্জিবল টোকেন’ এর মাধ্যমে ডিজিটাল কনটেন্টের ব্যবসা করছে প্রতিষ্ঠানটি। তবে তাদের এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয় বলে এক টুইট বার্তায় নিশ্চিত করেছেন সাকিব।

টুইট বার্তায় সাকিব তার ভক্ত-সমর্থকদের সতর্ক করে প্রতারকদের কাছ থেকে কনটেন্ট ক্রয় করতে নিষেধ করেছেন। খুব শিগগিরই নিজের আনুষ্ঠানিক ‘নন ফাঞ্জিবল টোকেন’ চালু করবেন বলে জানিয়েছেন।

সাকিব লিখেছেন, ‘আমি এদেরকে আমার ছবি বা নাম ব্যবহার করে এনএফটি কার্ড বিক্রির অনুমতি দেইনি। এটা স্পষ্ট প্রতারণা। অনুগ্রহ করে ওদের কাছ থেকে কিছু ক্রয় করবেন না। আমি এদের আমার ছবি বা নাম ব্যবহার করে এনএফটিতে কার্ড বিক্রির অনুমোদন দেইনি। আমি শিগগিরই আমাদের অফিসিয়াল এনএফটি ঘোষণা করব।’

উল্লেখ্য, নন ফাঞ্জিবল টোকেন এর অর্থ অবিনিময়যোগ্য নিদর্শন। যা মূলত একটি অদ্বিতীয় ও দুষ্প্রাপ্য ডিজিটাল সম্পদের মালিকানার প্রামাণ্য দলিলকে বোঝায়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com