শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, যুবক নিহত

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ আগস্ট, ২০২১
  • ১৫০ বার

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় লাশবাহী অ্যাম্বুলেন্সের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. জসিম উদ্দিন (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে মহাসড়কের ডুলাহাজারা ইউনিয়নের রিংভং ছগিরশাহ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী জানায়, আজ শুক্রবার বেলা সোয়া ১১টার দিকে চট্টগ্রাম থেকে একটি লাশবাহী অ্যাম্বুলেন্স মহাসড়কের ডুলাহাজারা ছগিরশাহকাটা রিংভং এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল আরোহী জসিম উদ্দিন গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে ভর্তি করার পর দুপুর ১টার দিকে জসিম উদ্দিন মারা যান।

এ বিষয়ে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. শাফায়েত হোসেন বলেন, লাশ থাকায় অ্যাম্বুলেন্স ছেড়ে দেওয়া হয়েছে। নিহত যুবক জসিম উদ্দিনের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com