শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

সেপটিক ট্যাংকে পড়ে বাবা-ছেলের মৃত্যু

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ১৬ আগস্ট, ২০২১
  • ১৬৬ বার

যশোরের চৌগাছায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ট্যাংকে পড়ে মধু ঋষি (৪৬) নামের এক ব্যক্তি মারা গেছেন। সে সময় তাকে উদ্ধার করতে ট্যাংকে নেমে ছেলে সাগর ঋষিও (২৫) মারা যান। পরে তাদের দুজনের লাশ ট্যাংকের ভেতর থেকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে চৌগাছা-যশোর সড়ক সংলগ্ন সিংহঝুলি দফাদার বাড়ির হাদিউজ্জামানের সেপটিক ট্যাংক থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। মৃতরা উপজেলার চৌগাছা সদর ইউনিয়নের দক্ষিণ কয়ারপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টার দিকে মধু ঋষি ও তার সহযোগীরা ওই সেপটিক ট্যাংকটি পরিষ্কার করতে যান। ওই সময় মধু ঋষি ট্যাংকের মধ্যে পড়ে যান। খবরে পেয়ে তার ছেলে সাগর ঋষি ও মধু ঋষির স্ত্রী ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে সাগর তার বাবাকে উদ্ধার করতে সেপটিক ট্যাংকে নেমে যান। কিন্তু তিনি আর না উঠলে স্থানীয়রা যশোর ফায়ার সার্ভিসে খবর দেন। তখন ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে এসে বাবা-ছেলের লাশ উদ্ধার করেন।

যশোর ফায়ার সার্ভিসের লিডার দেলোয়ার বলেন, ‘সকাল সাড়ে সাতটার দিকে সংবাদ পাই একজন ব্যক্তি সেপটিক ট্যাংকে পড়ে গেছেন। তিনি জীবিত আছেন। আমরা দ্রুত ঘটনাস্থলে এসে সেপটিক ট্যাংক থেকে বাবা ও ছেলের লাশ উদ্ধার করি। সেপটিক ট্যাংকের গ্যাসে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করছি।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে চৌগাছা থানার পরিদর্শক (তদন্ত) গোলাম কিবরিয়া জানান, ‘ঘটনাস্থলেই আছি। এ বিষয়ে চৌগাছা থানায় একটি অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com