মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
শিরোনাম :
তৃতীয় ভাষা শিক্ষায় চীনা ভাষাকে অগ্রাধিকার দেওয়ার হবে: ইউজিসি চেয়াররম্যান প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর ১৯তলা থেকে লাফ, অলৌকিকভাবে বাঁচলেন তরুণী! পৌনে ৭ ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬,১২৫ ঢাকেশ্বরী মন্দিরে ‘বেআইনি সমকামী বিয়ে’, বিচার চাইলেন ১২৩০ নাগরিক ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে শিশুকে হেফাজতে পেল মা নির্দেশ অমান্য করে হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা নিরাপদ পানি ব্যবস্থাপনা নিশ্চিতে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

অতীতের মতো আর ভুল করতে চাই না: বাইডেন

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১
  • ২৪১ বার

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আফগানিস্তানের বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে আমার সামনে দুটি অপশন ছিল। একটি হচ্ছে মার্কিন সৈন্য প্রত্যাহার আর অন্যটি হচ্ছে আরও অধিক সৈন্য মোতায়েন করা। কিন্তু আমি অতীতের মতো আর ভুল করতে চাই না।

সোমবার ক্যাম্প ডেভিড থেকে হোয়াইট হাউজে ফিরে তিনি এসব কথা বলেন। খবর দ্য গার্ডিয়ান ও এপি নিউজের।

জাতির উদ্দেশে দেওয়া এই ভাষণে বাইডেন বলেন, আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহার সিদ্ধান্তে অনেকেই আমার সমালোচনা করছেন। আমিও সেখানকার বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত কষ্ট পেয়েছি। তবে আমি আমার সিদ্ধান্তে অনুশোচনা অনুভব করছি না। কারণ কোনো দেশের গৃহযুদ্ধে আমাদের সৈন্য অনন্তকাল যুদ্ধ করবে না।

জো বাইডেন বলেন, সফলভাবে সব সৈন্য প্রত্যাহার হওয়ার পর যুক্তরাষ্ট্র তার সবকিছু নিয়ে চলে আসবে এবং যুক্তরাষ্ট্রের দীর্ঘতম যুদ্ধ শেষ হবে।

তিনি বলেন, আমরা যে খারাপ অবস্থা এখন দেখছি তাতে নতুন করে আরও সৈন্য মোতায়েন করলেও আফগানিস্তানে কখনো শান্তি ফিরে আসবে না এবং এটি নিরাপদ স্থানে পরিণত হবে না।

বাইডেন বলেন, আমি যুক্তরাষ্ট্রের চতুর্থ প্রেসিডেন্ট যে আফগানিস্তানে যুদ্ধের নেতৃত্ব দিচ্ছি। পঞ্চম প্রেসিডেন্ট হিসেবে আফগানিস্তানে যুদ্ধ পরিচালনার জন্য আমি আর এই যুদ্ধের দায় রাখতে চাই না।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com