শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
‘আগামী দুই মাসে দেশে জ্বালানি তেলের সংকট হবে না’ জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে-সংসদে জামায়াত আমির শেরপুর-৩ আসন : অনিয়মের অভিযোগে ভোট বর্জন করলেন জামায়াতের প্রার্থী শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী বিমানবন্দর থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ভাতিজা গ্রেপ্তার টাইব্রেকারে জিতে এশিয়ান গেমস নিশ্চিত করল বাংলাদেশ খুলনা মেডিকেলে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু আবু সাঈদ হত্যা মামলায় ২ আসামির মৃত্যুদণ্ড শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন : সড়কমন্ত্রী আবু সাঈদ হত্যা : বেরোবির দুই শিক্ষককে ১০ বছরের কারাদণ্ড

আনোয়ার গ্রুপের চেয়ারম্যান আর নেই

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ১৮ আগস্ট, ২০২১
  • ১৪৯ বার

বাংলাদেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী আনোয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, লালবাগ এলাকার প্রাক্তন এমপি ও সিটি ব্যাংকের প্রতিষ্ঠাতা আলহাজ আনোয়ার হোসেন আর নেই। গতকাল মঙ্গলবার রাতে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দীর্ঘদিন ধরে ডিমেনশিয়া রোগসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন আনোয়ার হোসেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।

আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা ৩০ মিনিটে মরহুমের জানাজা ধানমন্ডি ৭নং রোডে অবস্থিত বাইতুল আমান মসজিদে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, দেশজুড়ে আনোয়ার হোসেন প্রথমে পরিচিতি পেয়েছিলেন মালা শাড়ি দিয়ে। সবাই তাকে বলতেন, মালা শাড়ির আনোয়ার। ১৯৬৮ সালে তিনি আনোয়ার সিল্ক মিলস প্রতিষ্ঠা করে মালা শাড়ি বাজারে আনেন। আনোয়ার গ্রুপ এখন বস্ত্র, পাট, সিমেন্ট, ইস্পাত, ব্যাংক, বিমা, গাড়ি, আবাসন, অবকাঠামো, আসবাবসহ বিভিন্ন ধরনের পণ্য ও সেবা খাতের ব্যবসার সঙ্গে যুক্ত।

আনোয়ার হোসেনের চার মেয়ে ও তিন ছেলে। এর মধ্যে বড় ছেলে মানোয়ার হোসেন আনোয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন। এ ছাড়া টেক্সটাইল ডিভিশনের দায়িত্বে আছেন হোসাইন মাহমুদ এবং হোসাইন খালেদ গ্রুপটির জুট, অটোমোবাইলস ও রিয়েল এস্টেটের দায়িত্ব পালন করছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com