শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মানিকগঞ্জে তিনজনকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন খুলনায় প্রকাশ্যে বিএনপি নেতার ছেলেকে গুলি করে হত্যা যুক্তরাষ্ট্রের নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত চারজনের জয় প্রধানমন্ত্রীকে নিয়ে নাহিদ ইসলামের বক্তব্য প্রত্যাহারে আইনি নোটিশ মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের ভরাডুবিতে বড় ধাক্কায় ইলন মাস্ক ট্রিলিয়ন অর্থনীতির দেশ গড়ার লক্ষ্যে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী হাসিনাকে ফেরাতে কোনো ট্রাভেল পাস ইস্যু করা হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত ৩ রাজনীতিকের বিজয় জামায়াতের ৭৭ জেলা ও মহানগরে নতুন আমিরের নাম ঘোষণা যাত্রাবাড়ীর হত্যা মামলায় ইকবাল সোবহান চৌধুরী গ্রেপ্তার, মুচলেকায় ছাড়া পেলেন সাংবাদিক রাজীব

বিএনপি কার্যালয়ের গেটে মহিলা দলের বিক্ষোভ

বিডি ডেইলি অনলাইন ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯
  • ৪৫৩ বার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন শুনানি ঘিরে নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের উপস্থিতি রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকেই কার্যালয় নেতা-কর্মীশূন্য ছিল কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহিলা দলের কিছু নেতা কর্মীকে প্রবেশ করতে দেখা যায়।

একপর্যায়ে তারা তাদের দলীয় কার্যালয়ের প্রধান ফটকের ভেতরে অবস্থান নিয়ে খালেদা জিয়ার মুক্তি দাবি করে স্লোগান দেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ব্যক্তিগত সহকারী মোহাম্মদ ইউনুসকে নিয়ে বেলা সাড়ে দশটার দিকে কার্যালয়ে প্রবেশ করেন। কিছুক্ষণ অবস্থান করার পর দুপুর ১২ টা ৭ মিনিটে তিনি তার সহকারীকে নিয়ে কার্যালয় ত্যাগ করেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর পৌনে ১টা) বিএনপি কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী মহিলাদলের নেতাকর্মীরা বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্লোগানে স্লোগানে মুখরিত করে রেখেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2019 bangladeshdailyonline.com
Theme Dwonload From ThemesBazar.Com